ওয়েবসাইট কাস্টমাইজেশন এর জন্য। Contact Us Welcome!

কিং অফ ম্যাজিক পর্বঃ ০৩

Bangla Dub Novels
 কিং অফ ম্যাজিক ✨

লেখক - নীল

>>""" পর্ব ৩ """<

|

| |

| | |

| | | |

| | |

| |

|

"সাহায্য লাগবে নাকি?"

 আমার আপাতত জিতার ইচ্ছে নেই কিন্তু চোখের সামনে এভাবে বন্ধু কে মরতে দিতে পারি না।।  কিছু একটা করতে হবে। (আমি মনে মনে) 

আমিঃ "বলো কি সাহায্য করতে পারবে আমার এই অবস্থায়?"

ইকারেসঃ" আমি তোমার সাহায্য করবো ঠিক কিন্তু তোমাকেও কিছু করতে হবে।।  ধ্যান লাগাও, নিজের শক্তির উপর ভরসা রাখো।। তোমার মধ্যে এমন কিছু আছে যা কারো মধ্যে নেই, শুধু একটু মন দিয়ে ভাবো।।

আমিঃ "আমার মধ্যে আবার কি শক্তি আছে? আরে আমি তো সাধারণ একজন, আমার কাছে কি থাকবে? তুমি ভুল ভাবছো!"

ইকারাসঃ "হা হা হা বাচ্চা তুমি এখনো।। তোমার মধ্যে শক্তি না থাকলে তুমি এতদিন বেঁচে থাকতে না।। আমার শক্তি সামলানোর ক্ষমতা কারো নেই।।  যেই আমাকে পার্টনার বানাতে এসেছে সেই মরেছে। আমার শক্তি তাদের দেহে নিতে পারেনি কিন্তু তুমি পেরেছো তার মানে তোমার মধ্যে কিছু আছে।।  মনের মধ্যে প্রবেশ করো এবং নিজের শক্তি গুলো খোঁজো।। সময় কম কিন্তু।। "

আমি চেষ্টা করতে লাগলাম অনেক,, নিজের শক্তি সম্পর্কে জানতে।।  কিন্তু কোনো কিছুই হচ্ছে না  নিজের মনের মধ্যে প্রবেশ করা তাও এরকম একটা অবস্থায়।। 

অনেকক্ষন পর মনে হলো আমি কিছু দেখতে পাচ্ছি।।

ইকারাসঃ" হ্যা ওটাই তোমার শক্তি ,যেটা তোমার কিন্তু তবুও তুমি ব্যবহার করলে মারা যাবে কারণ তুমি ওই শক্তি নেওয়ার অবস্থায় আসোনি।। আগে নিজের শক্তি সম্পর্কে জানো তারপর নিজেকে শক্তিশালী করো"।।

আমিঃ" আরে ভাই সেসব নাহয় করা যাবে , প্রচুর ট্রেনিং করবো সেটার জন্য।। কিন্তু এখন উপায় কি?" 

ইকারাসঃ " দেখ আমার যা শক্তি আমার কাছে ওসব চুনোপুটি কিছু না।। কিন্তু তোমার শরীর যা দুর্বল তাই আমার পুরো শক্তি আমার কাছে নেই।। তুমি যত শক্তি শালী হবে আমার শক্তি ফিরে আসবে।।  কিন্তু তোমার শরীর এত বেশি এনার্জি নেই যেটা আমার শক্তি কন্ট্রোল করতে পারে।। তবে একটা উপায় আছে তুমি নিজেকে আমার সাথে কিছুক্ষণ এর জন্য সুইচ করো, এতে তোমার শরীর কিছুক্ষন এর জন্য আমি কন্ট্রোল করবো।। এতে তোমার বন্ধু এবং তুমিও বেঁচে যাবে।।"

আমিঃ" এরকম করা যাবে?? "

ইকারাসঃ "হ্যা , তোমার কাছে আমার শরীর আছে।।  কিন্তু সেটা তুমি এখন আমাকে দিতে পারবে না।।  আগে নিজে শক্তিশালী হও তাহলে আমি তোমার থেকে বেরোতে পারবো।।  আচ্ছা তাড়াতাড়ি করো"।।

আমিঃ" কিন্তু করবো টা কি?"

ইকারাসঃ " আচ্ছা তোমাকে কিছু করতে হবে না।।  যা করার আমিই করছি।। তুমি লড়াই এর মজা নাও।। এবং নিজের শক্তি দেখো।। 
। 
। 

(আমি) দেখলাম ইকারাস কি একটা করলো।। তারপর  আমার শরীর আর আমার কন্ট্রোলে নেই।। আমি যেমন পড়ে ছিলাম তেমনি আছি।।

কিন্তু হঠাৎ কিছুক্ষণ পর দেখি আমার শরীর অটোমেটিক হিল হচ্ছে।।  মনে হচ্ছে হুট করে 5 গুন শক্তি বেড়ে গেল।

(অন্যদিকে) জ্যাকঃ" তোদের মারতাম না কিন্তু এখন ভাবছি মারবো কারণ তাহলে বাকি দের মনে আমাদের নিয়ে একটা ভয় তৈরি হবে।। যেটা আমার খুব পছন্দের,,,  হা হা হা ।। "

হ্যারিঃ "জ্যাক এর মুখে এসব শুনে ভয় পেলেও মুখে হাসি টা ধরে রেখেছিলাম কারন বুঝেই নিয়েছি এটাই শেষ সব।। দেখলাম জ্যাক তার ফায়ার বল, যেটা কিনা দুই তিন তলা বাড়ির মত উঁচু সেটা আমার দিকে ছুড়ে মারলো।।  

আমি চোখ বন্ধ করে নিলাম।।

(জ্যাক)""ফায়ার বল টা ছুড়ে দি হ্যারি নামের ছেলেটার দিকে।। সেটা নিচে পড়েই বিশাল ব্লাস্ট করে।।  চারিদিকে ধোঁয়া তে ভর্তি হয়ে গেছে ।। আমি এবার হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলাম।। কারণ এরপর হ্যারির বাঁচার কোনো চান্স নেই।। আর নীল তো প্রথমেই শেষ।।  হাটঁতে হাটঁতে কিছু দূর যাওয়ার পর কিরকম অদ্ভুত একটা এনার্জি অনুভব করতে লাগলাম।।  পিছনের দিকে তাকিয়ে দেখি ধোওয়া টা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে।। তারপর যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।।।

 

 দেখি হ্যারি এর উপর একটা সাদা রঙের ব্যারিয়ার দিয়ে রাখা আর ভিতরে হ্যারি অটোমেটিক হিল হচ্ছে।। এটা কি করে সম্ভব?!! ওর মধ্যে আর কোনো এনার্জি আমি পাইনি,, তাহলে এটা কে? এটা হ্যারির না তাহলে এটা..... 

গ্যালারিতে তাকিয়ে দেখি সবাই এক দিকে তাকিয়ে আছে।। তাদের ফলো করে আমার বাম দিকে অর্থাৎ যেখানে নীল পরে ছিল সেদিকে তাকিয়ে দেখে আমার চোখ বেরিয়ে আসার মত অবস্থা!!  

নীল সেখান এ ছিল না কারণ সে মাটি থেকে 3 হাত উপরে ভাসছিল এবং তার শরীরের চারিদিকে নীল রঙের এনার্জি বের হচ্ছিল।।  আমি প্রচুর এনার্জি অনুভব করছিলাম।। নীলের শরীরে কোনো আঘাতের চিহ্ন মাত্র ছিল না।। কিন্তু আমি যা ক্ষত ওকে দিয়ে ছিলাম সেটা ঠিক করতে যেকোনো উচ্চমানের হিলারেরও দুই থেকে তিনদিন সময় লাগার কথা ।।""

(আমি)""দেখলাম আমার পুরো শরীর থেকে নীল রঙের আলো ছড়াচ্ছে। হঠাৎ দেখি হাত দিয়ে একটা ফায়ার বল বেরিয়ে এলো এবং সেটা আমার শরীর অর্থাৎ ইকারাস ছুড়লো জ্যাক এর দিকে এবং এত দ্রুত হলো এটা যে জ্যাক সরে যাওয়ার আগেই ওর গায়ে লাগলো বলটা । সে ছিটকে দূরে গিয়ে পড়লো।। ওর অবস্থা একটা বল দিয়েই খারাপ।।

 ইকারাস হ্যারির কাছে গিয়ে ওকে পুরো হিল করে দিলো।।  দেখে বুঝতে পারছি ওর জ্ঞান ফিরতে টাইম লাগবে একটু।। মনে হলো পিছন থেকে কিছু আসছে তাই ইকারাস দ্রুত লাফিয়ে সেটা ডচ করলো এবং দ্রুত গিয়ে জ্যাক কে একটা কিক দিল।।

(জ্যাক)""যখন নীল হ্যারি কে হিল করছিল তখন ওর দিকে আইস ট্রিম ব্যবহার করে ছিলাম কিন্তু সে দ্রুত না দেখেই সেটাকে সহজে এড়িয়ে গেলো এবং এত দ্রুত মুভমেন্ট তার যেটা বুঝতে পারছি না।। সে এসে আমাকে একটা কিক মারলো আমি ছিটকে গ্যালারি তে গিয়ে পড়লাম । যেখান এ পড়লাম সেখান টা গর্ত হয়ে গেছে।।  গোটা শরীর জুড়ে এত ব্যাথা উঠতে পারছি না।। আমি কি হার মেনে নেবো এর থেকে যেটা অসম্ভব ।। দেখি সে তার পরের অ্যাটাক এর জন্য তৈরি হচ্ছে।।""

(আমি)""দেখলাম জ্যাক এর অবস্থা খারাপ।। এদিকে ইকারাস তার পরের মুভের জন্য রেডি।।সে একটা লাইটিং ব্লেড বানাচ্ছে।।  আমি অবাক!! আমার কাছে লাইটিং এট্রিবিউটও আছে।।  দেখি জ্যাক যেখানে আছে সেখান থেকে অনেক গাছের শেকড়ের মতকিছু অংশ বেরিয়ে জ্যাককে পুরো পেচিঁয়ে ধরলো এবং সাথে চারিদিক থেকে এয়ার ব্লেড লাগছে আর শরীর কেটে যাচ্ছে।।  না এভাবে তো ও মারা যাবে।। ইকারাসকে উদ্দেশ্য করে বললামঃ " এই ইকারাস কি করছো? ওতো মারা যাবে?"""

ইকারাসঃ "নিয়ম ওটাই! ও হার না মানলে আমাদের কিছু করার নেই।।"

(আমি চুপ করে গেলাম।। দেখলাম এবার ইকারাস মুভ করলো তার লাইটিং ব্লেড নিয়ে এগিয়ে যাচ্ছে)

(জ্যাক)"" এ আমি কার সাথে লড়াই করছি।।  চারটা এট্রিবিউট কিভাবে? একে এই লতা পাতা গুলো আমাকে বেঁধে রেখেছে আবার এয়ার ব্লেড মারছে আবার সাথে লাইটিং ব্লেড।। না,, এভাবে মরতে চাইছি না।।

আমার কাছে এসে যখন আমাকে আঘাত করতে যাবে চোখমুখ বুঁজে চেঁচিয়ে উঠলাম,,"আমি হার মানছি! ""

(আমি) যখন ওকে লাইটিং ব্লেড দিয়ে আঘাত করতে যাবো তখন সে হার স্বীকার করে।। তাই দেখি ইকারাস থেমে গেছে।। তারপর দেখি ইকারাস জ্যাকের কাছে গিয়ে ওকে হিল করতে শুরু করে।।  ওদিকে মাইক এ এলার্ন হয় যে আমরা জিতে গেছি।। অনেকেই হাততালি দিচ্ছে কিন্তু প্রিন্সিপাল স্যার এর মুখে রহস্যময়ী হাসি। জ্যাক কে হিল করে একটু এগিয়ে যেতেই শরীর নড়াচড়া বন্ধ হয়ে দেয়।। নীল রঙের এনার্জি গুলো আর নেই।। এবার আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে যায় আমি নিচে পড়ে গেলাম।।

|

| |

| | |

| | | |

| | | 

| |

|

চলবে ,,,,,


إرسال تعليق

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.