কিং অফ ম্যাজিক 💫✨
লেখক নীল আহমেদ
পর্ব ১২
(গল্পঃ টা কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই , তাই ধর্ম বা অন্য কিছু নিয়ে গুলিয়ে ফেলবেন না , ধন্যবাদ)
।
।
।
।
কাজের অনেক প্রেসার চলছে , নিয়মিত গল্পঃ দিতে পারছি না কারন লেখার সময় টা পাচ্ছি না , রাতে ঘুমানোর আগে অল্প অল্প করে লিখছি যতটুকু পারছি , তার জন্য দুঃখিত আমি খুব 😞
।
।
।
অচেনা মানুষ - ঠিক জায়গায় এসেছি তো অধৌ, হুমম এখানে এনার্জি তো অনুভব করতে পারছি , তবে এখান থেকে অনেক দূরে । তারমানে মেশিন টা ঠিক কাজ করেছে , সাবাশ আরভিন সাবাশ । তাহলে একটু ঘুরা যাক কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরতে হবে আবার । তার আগে এই গ্রহ সম্পর্কে কিছু জেনে নিতে হবে , যাতে কোনো সমস্যায় না পড়ে যায়।
।
।
।
।
।
।
।
(অচেনা জায়গা থেকে আগত মানুষটির নাম আরভিন , সে অন্য এক প্ল্যানেট বা ইউনিভার্স থেকে এসেছে , তার মেশিন এর জন্য । অর্থাৎ সে একটা পরীক্ষা করতে চেয়েছিল এবং তার সেই পরীক্ষা সফল হয়েছে।বাকি কিছু গল্পের মধ্যে জানা যাবে)
।
।
।
।
।
।
।
আরভিন - অনেক দূরে চলে এলাম দূরে একটা পাঁচিল দেখা যাচ্ছে তার মানে সেখানে জনবসতি আছে । বাহ আসে পাশে মারাত্মক এনার্জি অনুভব করতে পারছি। ভালই হলো একটু মজা করা যাবে ।
এন্টিগো এই গ্রহ সম্পর্কে কিছু তথ্য দিতে পারবে কি ?
(এন্টিগো একটা রোবোটিক যন্ত্র যেটা সম্পূর্ণ জ্ঞান রাখে , এটার ব্যাপারে পরে জানানো হবে , মূলত এই চরিত্র টা আমার অন্য একটা সিরিজ এর , যদিও লেখা হয়নি তবে আমার ইচ্ছে ছিলো এভাবে গল্পঃ লেখার তাই চরিত্র টা কিছু পর্বের জন্য আনা , গল্পের সাথে থাকুন বুঝতে পারবেন)
এন্টিগো - এটা সুপ্রিম টার্নেল নামক ইউনিভার্স এর প্ল্যানেট এক্স 145 যার নাম সুপ্রিম আর্থ। এছাড়া এই ইউনিভার্স অনেক ছোট , এই ইউনিভার্স এটাই এক মাত্র প্ল্যানেট যেখানে জীবন আছে । এখানে 5 টা রাজ্য আছে যেখান কার নির্দিষ্ট রাজা আছে সেগুলো শাসন করার জন্য তবে এছাড়াও আর একজন আছে যাকে কিং বলে সম্বোধন করা হয় সে এই রাজাদের নিয়ন্ত্রণ করে । এছাড়াও একটা রাজ্য আছে ছোট সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য করা । আমরা আপাতত আল্ফেনিয়া নামক রাজ্যের উত্তর গেটের সামনে আছি । এই রাজ্য সব থেকে বড় রাজ্য । এখানে আশেপাশে আমি ভালো ম্যাজিক পাওয়ার অনুভব করতে পারছি , যদিও তাদের লোকেশন ট্রাক করতে পারছি না কিছু একটার জন্য । আর আমরা সোজা পথে রাজ্যে ঢুকতে পারবো না , এতে তোমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এর বেশি ডাটা আমার কাছে নেই ।
আরভিন - আর কিছু জানার নেই , তাহলে মেশিন কাজ করেছে , এন্টিগো বানাতে অনেক সময় লেগেছে এখন তার প্রতিদান ভালই পেলাম। আমার গ্রেটেন গ্যালাক্সি ইউনিভার্স এর থেকে এই ইউনিভার্স ছোট আর এতে এই প্ল্যানেট এই শুধু প্রাণীর অস্তিত্ব আছে । আমাদের ইউনিভার্স এ প্রায় 20 25 টা প্ল্যানেট তো হবেই যেখানে প্রাণীর অস্তিত্ব আছে। তবে আমাদের প্ল্যানেট এর থেকে প্ল্যানেট টা বড়ো বলতে হবে । প্ল্যানেট আলফা 22 আর 67 এই প্ল্যানেট এর মতই বড়ো। আর আমাদের আলফা 26 অনেক ছোট ।
যেহেতু সামনে দিয়ে প্রবেশ করা যাবে না , দেখি কোনো ভাবে যদি প্রবেশ করা যায়। তার আগে আমার ম্যাজিক পাওয়ার কমিয়ে নর্মাল করে ফেলি নাহলে সমস্যায় পরে যাবো।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
নীলি - ম্যাম আমরা তো সেনরো সিটি তে আছি এখান থেকে আলফেন যেতে একদিন লাগবে , যেতে যেতে কোনো কিছু সন্দেহ হলে জানাবো আপনাকে ।
মিও - হুমম ঠিক আছে , আমি আল্ফেন এর পাশের শহরে আছি এখানে কিছু পেয়েছি সেটা এখন ফলো করছি , তোমরা দেখতে দেখতে আসো , আর হ্যা কালকের মধ্যেই আসতে হবে এমন কিছু নেই , আসতে আসতে যে শহর পড়বে ওগুলো একটু নজর রেখে রেখে আসো , আর মাঝে দা রেম সিটি পড়বে ওতে তোমরা দুদিন থাকবে ওখানেও হামলা হওয়ার চান্স আছে ।
নীলি - আচ্ছা ম্যাম
আমি - তাহলে দেরি করা যাবে না চলো
এরিয়েল - এখানে তো তেমন কিছু সন্দেহ করার মত কিছু পাচ্ছি না
আমি - হ্যা আছে , সামনে থাকা হুডি পড়া ব্যক্তি টা কে দেখো , এমন অদ্ভুত পোশাকের ব্যক্তি আমি আগেও কয়েকজন কে দেখেছি তখন কিছু মনে না হলেও এখন সন্দেহ জাগছে কারণ ম্যামের কথা অনুযায়ী এদিকেই আমাদের যেতে হবে সেই শহরে যেখানে হামলা হবার চান্স আছে , সাবধানে থেকো একে ফলো করতে হবে
নীলি - হ্যা আমিও দেখেছি , আমার আগেই সন্ধেহ হচ্ছিল কিন্তু আমি ভাবলাম কোনো প্রতিষ্ঠান এর সদস্য কিন্তু এখন সত্যিই সন্দেহ হচ্ছে চলো আলাদা আলাদা হয়ে যায় , একটু দূরে দূরে সবাই থাকি আর ম্যামের দেওয়া ব্যাচ টা দিয়ে যোগাযোগ রাখি একে ওপরের সাথে
এরিয়েল - ঠিক আছে এটা ভালো প্ল্যান , নীল তুমি এগিয়ে যাও আর নীলি তুমি ডান আর আর আমি বাম দিক থেকে ফলো করছি , আর আশেপাশে একটু দেখবে কেও আছে নাকি আরো
আমি - হুমম ঠিক আছে , তবে সাবধানে
এভাবে লোক টা কে আমরা ফলো করছি , লোক টা একভাবে যাচ্ছে হঠাৎ দাড়িয়ে পরে
।
।
।
।
।
।
।
।
।
।
হুডি পড়া ব্যক্তি - রিচার্ড , কলিন , অলিভ তোমরা এগিয়ে যাও আর একটু সাবধানে থেকো , দেখবে কেও ফলো করছে নাকি
রিচার্ড - কিন্তু বস আমাদের তো এর পরের শহরে এক হবার কথা ছিলো তারপর আবার আলাদা হয়ে আমাদের লক্ষ্য তে যাওয়ার কথা
হুডি পড়া ব্যক্তি - হ্যা সেটা ছিল কিন্তু এখন প্ল্যান চেঞ্জ , আমাকে তিনজন ফলো করছে আমি অনেক্ষন তাদের এনার্জি পাচ্ছি আমার পিছন থেকে , তোমরা ওখানে পৌঁছে নিজেদের পজিশন নিয়ে রাখবে , আমি গিয়ে তোমাদের বলব তারপর কাজ শুরু করবে । আর আমার যেতে দেরি হলে সময় মত কাজ শুরু করে দেবে । ঠিক আছে যাও এবার
সবাই - ওকে বস
।
।
।
।
।
।
।
।
।
আমি - লোকটার হঠাৎ দাড়িয়ে পড়া দেখে সন্দেহ হলো , কারণ এক ভাবে যাচ্ছিল হুট করে দাড়িয়ে পড়লো , বুঝে ফেললো না তো আবার
নীলি এরিয়েল দাড়িয়ে পরো , আমার মনে হয় আমরা ধরা পরে গেছি , সাবধান থাকো
এরিয়েল - কিন্তু কিভাবে বুঝলে
আমি - প্রথম কথা লোক টা যদি সেই হয় যাদের আমরা ভাবছি তাহলে তারমধ্যে কিছু একটা তো থাকবে নাহলে এতো বড়ো কাজ করতে তো পারবে না। লোক টা দাড়িয়ে পড়লো মানে কিছু একটা ব্যাপার আছে
নীলি - আমার মতে আমাদের এনার্জি এর জন্য এমন হয়েছে , সে বুঝতে পেরেছে ।
আমি - হুমম হবে ওটাই , তোমরা সাবধান থাকি,,,,,,, লোক টা হঠাৎ সামনে চলে আসে , আমি ওদের কিছু বলার আগে বা কিছু করার আগে লোক টা আমার বুকে হাত দিল , আমি দূরে ছিটকে পড়লাম একটা ঘর ভেঙে ।
নীলি - নীল কিছু বলতে যাচ্ছিল আটকে যাওয়ায় ওর দিকে তাকায় তখনি লোক টা কে দেখি নীল কে শুধু টাচ করে আর নীল অনেক দূরে গিয়ে পড়ে , এটা দেখে আমি এগিয়ে যায় । লোকটা এর থেকে কিছু টা কাছে গেছি , তখনি আমার দিকে হাত করে একটা এনার্জি পুস করে আমিও দূরে গিয়ে পড়ি
এরিয়েল - ওদের দুজন কে তেমন কিছু করেইনি তারপরও এই অবস্থা তারমানে লোকটা যথেষ্ট শক্তিশালী । তাই ফায়ার বল বানিয়ে ছুঁড়লাম । লোকটার কাছে গিয়ে ওটা মিলিয়ে গেলো , আরো অবাক হয়ে গেলাম । কিছু করার আগেই লোক টা আমার একদম সামনে আমাকে একটা এনার্জি বল দিয়ে আঘাত করলো ।
হুডি পড়া ব্যক্তি - হুহ এমন দূর্বল দল পাঠিয়েছে কিং , হাস্যকর ব্যাপার। তবে দূর্বল বলে ছাড় তো দেওয়া যাবে না , তোদের মৃত্যু আজকেই হবে এই মুহূর্তে তাও আমার হাতে , হা হা হা
আমি - না এভাবে এখানে ভালো ভাবে ফাইট করা যাবে না আসে পাশে লোকজন আছে । কিন্তু লোক টা কে নিয়ে যাবই কি করে এখান থেকে । এরিয়েল তোমার শ্যাডো ট্র্যাকিং ইউজ করে আশেপাশে দেখো কোনো ফাঁকা জায়গা আছে নাকি
এরিয়েল - নীলের কথা শুনে চারটে শ্যাডো পাঠালাম চারদিকে , এইজন্য অনেক এনার্জি নষ্ট হলো , মূলত এই জিনিস টা খুব এনার্জি নেই , এজন্য বিরক্ত লাগে , কিছুক্ষণ পরে ডানদিকে একটু দূরে একটা বড় ফাঁকা মাঠ দেখতে পাই তার পাশে ছোট একটা জঙ্গল আছে দেখতে পাচ্ছি ।
নীল ডানদিকে কিছু টা দূরে একটা মাঠ সাথে জঙ্গল ও আছে ।
আমি - এরিয়েল এর থেকে জানার পর লোকটার দিকে একটা লাইটিং ব্লেড ছুড়ে মারি। লোকটা নীলির দিকে অ্যাটাক করার প্রস্তুত নিচ্ছিল তাই ব্লেড টা লোকটার হাতে লাগে , লোক টা রাগান্বিত হয়ে আমার দিকে তাকায় এই সুযোগে ,, নীলি এরিয়েল চলো সেই জঙ্গল তার কাছে । দৌড়াতে লাগলাম তিনজনেই , দেখলাম লোক টা দ্রুত গতিতে আমাদের দিকে আসছে , যাক বাঁচলাম । এবার ভালোভাবে ফাইট হবে ।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
আরভিন - ভিতরে ঢুকার রাস্তা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না , তাই ভাবলাম কারো এনার্জি অনুভব করে সেখানে টেলিপোর্ট হবার কথা , তাই এনার্জি অনুভব করতে শুরু করলাম , কিছুক্ষনের মধ্যে অনেক দূরে চারজনের ভালো এনার্জি অনুভব করলাম , তারা মনে হচ্ছে ফাইট করছে , মুখে একটু হাসি ফুটে উঠল। যাক একটু মনোরঞ্জন হবে , ওখানে গিয়ে ফাইট দেখি।
ওখানে টেলিপোর্ট হয়ে দেখি দুজন মেয়ে ও একটি ছেলে একটা অদ্ভুত পোশাকের ব্যক্তির সঙ্গে লড়াই করছে , একা হওয়া সত্বেও লোকটা সাথে ওরা পেরে ওঠতেছে না । একটু কাছে গিয়ে দেখতে লাগলাম বলা বাহুল্য দুটো গাছের আড়াল হওয়ার সুবাদে ওদের নজরে পড়বো না । কিছুক্ষন দেখতে দেখতে বুঝলাম এই লোক কে হারাতে এদের প্রবলেম হবে তখনি দেখলাম ছেলেটা ,,,,,,,
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
চলবে ,,,,,,,,,,
।
।
।
।
।
।
।
।
।
।
ব্যস্ততার কারণে পর্বটা বড় করে দেওয়া হয়নি, ,, ইনশাআল্লাহ সামনে বড় করে দিব।