ওয়েবসাইট কাস্টমাইজেশন এর জন্য। Contact Us Welcome!

কিং অফ ম্যাজিক পর্বঃ ০১

Bangla Dub Novels
 কিং অফ ম্যাজিক✨

লেখক - নীল

(গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক)

পর্ব ১

হোস্টেল বিল্ডিং এর ছাদে একা বসে আছি । অন্য দিনের তুলনায় আজ হইচই টা কম, চারিদিকে এক প্রকার নিস্তব্ধতা বিরাজ করছে। তার অবশ্য একটা কারণ আছে । সেটা হলো টুর্নামেন্ট । যদিও প্রথম বর্ষ থেকে কুড়ি টা টিম যাবে অর্থাৎ 40  জন ছাত্র ছাত্রী। তবে সেখানে সুযোগ হবে নাকি জানি না কারণ আমি এখনো অনেক দুর্বল।। তাই ছাদে বসে পুরনো কথা গুলো ভাবছি । একাডেমি তে ভর্তি পরীক্ষার সময়।।

একাডেমি তে আসার আগে-

ভেনিয়া ম্যাজিক স্কুল , সবাই দাড়িয়ে আছি , সবাই বলতে পুরো ভেনিয়া রাজ্যের যারা একাডেমি তে ভর্তি হওয়ার সুযোগ পাবে এখানে প্রায় 300 জন এর বেশি ক্যান্ডিডেট আছে ।। এখানে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হবে এবং বিভিন্ন ধরনের শক্তিশালী মানুষের সাথেও।। যদিও পুরো স্কুল ও রাজ্যে আমার একটা ভালো নাম রয়েছে কারণ আমি দুটো এট্রিবিউট ব্যবহার ছাড়াও আমিই একমাত্র যার কাছে একটা পার্টনার আছে,, প্রথমে কেউ না জানলেও একটা ছোট ফাইট এ আমার শার্ট ছিঁড়ে যায় তখন আমার ট্যাটু অনেকে লক্ষ্য করে এবং সেটা দেখে স্যার অবাক হয়ে বলে ছিল, তোমার এখন থেকেই পার্টনার আছে  ।।। সেই হিসেবে অনেকেই আমাকে চেনে।। 

তো আমি কিভাবে পার্টনার পেলাম এসব কথা আগে বলে রাখি ।। আমার পরিবার বলতে আমার দাদু আর মা ছাড়া কেও নেই ,বাবা কে দেখিনি , আর আমরা এই স্কুল এ ভর্তি হবার আগে এক জঙ্গলে থাকতাম যেখানে মানুষের যাতায়াত নেই । সেখানে দাদু বিস্ট মেরে বিস্ট ক্রিস্টাল নিয়ে শহরে গিয়ে সেগুলোর পরিবর্তে খাবার এবং প্রয়োজনীয় জিনিস পত্র কিনে আনতে যেত।  আমাদের দিন কাল এভাবেই যেত আমি ছোটো থেকেই দাদুর কাছে থেকে ম্যাজিক ব্যাবহার করা শিখেছি । মূলত আমি আগুন , বাতাস আর আর্থ অ্যাট্রিবিউট জানি তবে পুরো টা ভালো ভাবে জানি না । ছোটো খাটো জিনিস ছাড়া সেগুলো দিয়ে আমি কিছু করতে  পারি না। দাদু অনেক কিছু শিখিয়ে দিয়েছে তবে সব ভালো ভাবে ব্যবহার করতে পারি না। আমার সব থেকে শক্তিশালী আপাতত আর্থ এট্রিবিউট। বাকি গুলো আগুন জ্বালাতে আর বাতাস দিয়ে টুকটাক কাজ জানি । স্কুল এ আমার বাতাস এট্রিবিউট সম্পর্কে কেও জানে না কারণ সেটা আমি সেখানে ব্যাবহার করি নি আজ পর্যন্ত। সেখানে ভর্তি হবার আগে দাদু আমাকে আমার কিছু শক্তি সম্পর্কে সবাই কে জানাতে নিষেধ করে ছিল।   একদিন দাদুর সাথে বিস্ট শিকার করতে গিয়ে দেখি একটা পাখি নিচে পরে আছে এবং সে উড়তে পারছিল না তাই তার একটু সাহায্য করেছিলাম এবং সেখানেই সেই পাখিটা আমার কাঁধে বসে আমার রক্ত পান করে ছিল তারপরে আমি অজ্ঞান হয়ে যায় । এবং দাদুর এবং মায়ের থেকে জানতে পারি আমি 3 দিন অজ্ঞান ছিলাম ।। 3 দিন পর আমার মধ্যে আরো কিছু শক্তি আমি লক্ষ্য করি এবং দেখি আমার বুকের মধ্যে একটু ট্যাটু আছে যেটা একটা ড্রাগন এর ,, দুদিন পর সে আমার সাথে কথা পর্যন্ত বলে তখন জানতে পারি সে এখন থেকে মৃত্যু পর্যন্ত আমার পার্টনার , তবে সে তখন দুর্বল হওয়াতে  বলেছিল যখন পুরো শক্তি পাবো তখন উঠবো এখন আমি ঘুমাব,, তারপর থেকে তার সাথে কথা হয়নি।। তবে তার নাম জানতে পেরেছি , তার নাম ইকারেস ।।  আমার আর একটা শক্তি আছে যেটা আমি ব্যাবহার করতে পারি না ওটা আমি বিপদে থাকলে নিজে থেকেই এক্টিভ হয়ে যায় সেটা হলো হোয়াইট শিল্ড, এটার দ্বারা কোনো কিছুর আঘাত আমার শরীর স্পর্শ করতে পারে না এবং সেটা শিল্ড এ এসে এবজর্ভ হয় এবং সেটা সেই শিল্ড দ্বিগুণ শক্তি করে আঘাতকারীকে আঘাত করে।। তবে এটা সম্পর্কে কেউ জানে না।। 

আমার 10 বছর বয়স হবার পর দাদু আমাকে বলে ,,

"দাদু , নীল তোমাকে নিয়ে আমরা এবার এই জঙ্গল থেকে বেরিয়ে যাবো এবং সেখানে গিয়ে তোমাকে ম্যাজিক স্কুল এ ভর্তি করে দেবো।।"

কথা শুনে অনেক খুশি হয়ে যায় আমি এবং দাদু কে জড়িয়ে ধরি। তারপর দিন আমরা এই ভেনিয়া রাজ্যে আসি। আমরা এই রাজ্যের ছোট একটা শহরে আসি এবং সেখানে ছোট একটা বাসা ভাড়া করি।। আমাকে দাদু স্কুল এ ভর্তি করে দেয়।।

ভেনিয়া ম্যাজিক স্কুল, আমি ওখানে পৌঁছে দেখি আমার মত অনেকেই সেখানে দাড়িয়ে আছে । তারপর এক ছেলে এসে আমার কাছে ,,

ছেলেটিঃ "হাই, আমি হ্যারি, তুমি?"

আমিঃ "আমি নীল"

হ্যারিঃ "তুমি কি নতুন? আমার মত?"

আমিঃ "হ্যাঁ, তুমিও নতুন?"

হ্যারিঃ "তাহলে আমরা কি বন্ধু হতে পারি? আসলে এখানে আমার অনেক বন্ধু থাকলেও তারা মন থেকে আমার সাথে বন্ধুত্ব করেনি সবাই স্বার্থপর!" (মন খারাপ করে)

আমিঃ "তুই চিন্তা করিস না , এই জায়গা টা আমার কাছে নতুন সাথে এই শহর টাও, তোর সাথে বন্ধু হলে আমারও ভালো লাগবে।"

হ্যারিঃ "তাহলে আজ থেকে আমরা বন্ধু?"(খুশি হয়ে)

আমিঃ "হ্যা নিশ্চয়ই!"

তখনি জোরে আওয়াজ আসে ,, ""সকল ছাত্র ছাত্রীদের ভেনিয়া ম্যাজিক স্কুল এ স্বাগতম।। আমি প্রিন্সিপাল রবার্তো । তোমাদের ক্লাস কাল থেকে শুরু হবে তার আগে তোমরা সকলে গিয়ে আনাফ স্যার এর কাছে রেজিস্টার করে নেবে এবং তোমাদের হোটেল এর রুম নেবে , তোমরা এখানে এসেছে কিছু শিখতে এবং শক্তিশালী হতে , তাই আমি চাইব এখন থেকে বাইরের চিন্তা বন্ধ করে এখানকার রুল অনুযায়ী চলবে।।  ঠিক আছে তোমরা এখন রেজিস্টার করে নাও।।""

আমি আর হ্যারি গল্প করতে করতে রেজিস্টার করে নিলাম , আমাদের একটা রুমেই পড়েছে। আমরা গিয়ে একটু ঘুরে খেয়ে গল্প করতে লাগলাম।।

পরের দিন ক্লাস এ আমি আর হ্যারি গিয়ে বসে থাকি।। একে একে অনেকে আসে এবং সবাই সবার সাথে বন্ধুত্ব করে ,, কিছু মেয়ে আমাদের কাছে এসে হ্যারি এর সাথে বন্ধুত্ব করে কারণ হ্যারি দেখতে অনেক সুন্দর। তারপর ক্লাস টিচার আসে ,,

স্যারঃ "আমি মিলানে তোমাদের প্রথম ক্লাস টিচার,, আমি তোমাদের ম্যাজিক ও নানান ধরনের জ্ঞান অর্জন করতে সাহায্য করবো । আর এনি হলেন তোমাদের ট্রেনার আয়ানি ম্যাম,, এনি তোমাদের লড়তে ও সোর্ড চালানো শেখাবেন।। তো আজ আমার ক্লাস শেষ হবার পর তোমরা ট্রেনিং মাঠে যাবে সেখানে ম্যাম তোমাদের ক্লাস নেবেন ।। তারপর স্যার কিছু শিক্ষা দিয়ে চলে গেলো ,, আমরা মাঠে এসে দেখি ম্যাম আগে থেকেই এখানে আছেন।।

ম্যামঃ "তো তোমরা এসে গেছো , তোমরা আমার পরিচয় জেনেছো তবুও বলছি আমি আয়ানি সুকেভেন তোমাদের ম্যাম।। তো তোমরা কি কেও আগে লড়াই করেছো?"

সবাইঃ "না ম্যাম"

এভাবেই 1 বছর কেটে গেছে,, মূলত সব ছাত্র ছাত্রী দের মাঝে কিছুজন অনেক পরিচিত হয়ে উঠেছে তার মধ্যে অবশ্য হ্যারি আছে ,, সে অনেক শক্তিশালী ।। আমাকে সেভাবে কেউ চেনে না এখনো ।।

 
তো আজ পরীক্ষা আছে যেটা থেকে আমরা দ্বিতীয় বর্ষে যেতে পারবো।। তো আমরা সবাই মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছি , এবার আয়ানি ম্যাম পরীক্ষা নেবে

ম্যামঃ "তো তোমরা সবাই আজ 
এট্রিবিউট পরীক্ষা দেবে ,, যারা দুটো এট্রিবিউট আনলক করতে পারবে তারায় 2য় বর্ষে যাবে ,, সবাই একেকে করে একটা ম্যাজিক ক্রিস্টাল এ হাত দিচ্ছে এবং সেটা তাদের এট্রিবিউট বলে দিচ্ছে ,,মূলত ওটা কে কেও যদি অনেক্ষন ধরে দাড়িয়ে থাকে সেটা তার প্রধান এট্রিবিউট জানায় এবং আর একটু ধরে দাড়ালে পরের এট্রিবিউট জানায় তবে এরপরে আর কেও চেষ্টা করে না ।। তো অনেকেই চেষ্টা করলেও কেও দুটো এট্রিবিউট করতে পারে নি,, এখন আমি হ্যারি ও একটি ছেলে বাকি আছি , ছেলেটির নাম আলেক্স,,, প্রথমে আলেক্স গিয়ে 2 তো এট্রিবিউট আনলক করে ফেলে যেটা সবাই আশ্চর্য হয়ে যায়,, আলেক্স প্রথমে ফায়ার এট্রিবিউট আনলক করে এবং পরে ওয়াটার ।। যেটা প্ৰায় অনেক রেয়ার । তার পর আমি যায় আমিও দুটো এট্রিবিউট আনলক করি ফায়ার এবং আর্থ।। তারপরে হ্যারি 3 তে আনলক করে যেটা ম্যাম পর্যন্ত অবাক হয়ে যায়,, হ্যারি লাইটিং , ফায়ার ও ডার্ক এট্রিবিউট আনলক করে।। কিন্তু মাত্র 3 জন দুটো করে এট্রিবিউট আনলক করায় ম্যাম তাদের ট্রেনিং এর কথা বলেন এবং মূলত 50 জন ছাত্র ছাত্রী নেবার জন্য আমাদের এক মাসের ছুটি দিয়ে দেন এবং নিজ বাড়িতে যেতে বলেন ।। একমাস পর বাকি ছাত্র ছাত্রীদের পরীক্ষা হবে আবার সেখানে যারা পাশ করবে তারা আমাদের সাথে দ্বিতীয় বর্ষে উঠে পরবে ।। 

এভাবেই আরো 4 বছর কেটে যায় ।। আমিও আগের থেকে আরো উন্নতি করি তবে হ্যারি তো আলাদা ।। সে অনেক শক্তিশালী এখন । আমাদের বন্ধুত্ব অনেক ভালো ।। তো এভাবেই চলে আসে আমাদের স্কুল এর শেষ দিন যেখান থেকে 80জন ছাত্র ছাত্রী যেতে পারবে অ্যাকাডেমি তে ভর্তি হতে।

পরীক্ষা টা মূলত 400 জন ছাত্র ছাত্রী দের মাঝে লড়াই এর মাধ্যমে হবে , যেখানে টিম হিসেবে লড়াই হবে ,, ভাগ্যবশতঃ হ্যারি আর আমি একই টিম এ পড়ি।। লড়াই টা 3 টে রাউন্ড এ হবে ,, টিম এর একজন জিতলে দুজনে যাওয়ার সুযোগ আছে । প্রথম রাউন্ড টা লড়াই হবে , দ্বিতীয় রাউন্ড টা নাকি দুদিনের জন্য সার্ভাইব করতে হবে তাও ডেথ ফরেস্ট এ। সেখানে আজ পর্যন্ত কেও বেঁচে ফিরেছে বলে শুনিনি। শুনেছি সেখানে নাকি ড্রাগন , ফিনিক্স ও অন্যান্য প্রাণীর সাথে অনেক বিস্ট থাকে যেগুলো অনেক দামি।। তবে আমার আপাতত প্রথম রাউন্ড নিয়ে চিন্তা।।

লড়াই শুরু হয়, প্রথমে একটা ছেলে ও একটি মেয়ের টিম এর সাথে দুটো ছেলের লড়াই শুরু হয় , যেখানে ওই মেয়েটি একাই দুটো ছেলে কে আহত করে ,, চরম লেভেলের এনার্জি আছে তার মধ্যে মাত্র একটি লাইট বীম এ দুজন কে মাঠের বাইরে ফেলে দেই । দেখেই এক প্রকার ভয় ঢুকে গেলো। যায় হোক আমাকে জিততে হবে , দাদু বলেছে আমাকে অনেক শক্তিশালী হতে হবে যাতে আমি প্রতিশোধ নিতে পারি কিন্তু কিসের সেটা আমি জানি না তবে মায়ের চোখে পানি দেখে আমার মধ্যে এক প্রকার রাগ বা জিদ কাজ করছিল । তাই আমাকে এখানে টিকে থাকতে হবে তাতে আমি মারা যায় যাবো, আমাকে আমার পুরো শক্তি দিয়ে এখানে লড়াই করতে হবে,, দাদু ও মানা করেনি তাই পুরো শক্তি দিয়ে লড়াই করতে হবে।।

চলবে,,,,,


Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.